ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিবর্তনের আহ্বানে বেসিস নির্বাচনে ‘দ্য চেঞ্জ মেকারস’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৩:৪৯ অপরাহ্ণ

The-Change-Makers-bg20160608153449

Shamol Bangla Ads

তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘দ্য চেঞ্জ মেকারস’ নামে নতুন প্যানেল গঠন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্য নির্বাাহী কমিটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

দেশের সফটওয়্যার খাতের শীর্ষ এই সংগঠনের যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে সোনিয়া বশির কবির ও তার প্যানেল ‘মেম্বারস ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে ‘দ্য চেঞ্জ মেকারস’র ঘোষণা করে।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে সোনিয়া বশির কবির বলেন, বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির বিভিন্ন উদ্যোগের কারণে তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লব সাধিত হয়েছে এবং বেসিস এই সফল অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে আমাদের মানতে হবে, বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো এখনো নানা সমস্যায় জর্জরিত। প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কিন্তু সমাধানের কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের এই নারী ব্যক্তিত্ব আরো বলেন, বেসিস সদস্যদের উন্নয়ন ছাড়া বাংলাদেশের আইসিটি খাতের টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। তাদের এই দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে বেসিসের সিনিয়র ও তরুণ সদস্যদের পরামর্শে, মূলত সফটওয়্যার ও আইটিইএস ব্যবসায়ী এবং দীর্ঘ সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ করা পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তারা একটি দলে একীভূত হয়েছে।

পরিবর্তনের বার্তা নিয়ে সবার মূল্যবান ভোটের প্রত্যাশায় এখন ‘দ্য চেঞ্জ মেকারস’। নতুন এই প্যানেল প্রমাণ করতে চায়, বেসিস সদস্যদের উন্নয়ন হলেই বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শিল্পে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

উল্লেখ্য, ‘দ্য চেঞ্জ মেকারস’ প্যানেলের সদস্যরা হলেন সোনিয়া বশীর কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিঃ), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিঃ), সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লিঃ), সুফি ফারুক ইব্নে আবুবকর (ইভাটিক্স), আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল সার্ভিসেস্ লিঃ), নাজমুল করিম চৌধুরী শারুণ (গণনা টেকনোলোজিস লিঃ), সাব্বির রহমান তানিম (থার্ড বেল এন্টারটেইনমেন্ট লিঃ), ছাইদুল ইসলাম মজুমদার লিখন (মজুমদার আইটি লিঃ) এবং অ্যাসোসিয়েট সদস্য পদপ্রার্থী জামান খান (জামান আইটি)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads