ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘অনেক সাধনার পরে’র রিমেইক: হিট নাকি মিস?

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ১২:০০ অপরাহ্ণ

onek+shadhonar+pore- Niyotiশ্যামলবাংলা বিনোদন : ‘অনেক সাধনার পরে আমি, পেলাম তোমার মন’— ‘ভালবাসি তোমাকে’ সিনেমার এই গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরেছে অনেকদিন। রিয়াজ এবং শাবনুর অভিনীত সেই বিখ্যাত গানটি এবার নতুন করে সাজিয়েছেন ‘নিয়তি’র নির্মাতা। কিন্তু প্রশ্ন হল, গানটি কেমন লাগলো শ্রোতাদের?
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নতুন সিনেমা ‘নিয়তি’তে অনেকটাই নতুন ধাঁচে শোনা গেলো ‘অনেক সাধনার পরে’ গানটি। মূল গানটি গেয়েছিলেন কনক চাঁপা এবং খালিদ হাসান মিলু, এবারের সংস্করণে শোনা গেছে ন্যান্সি এবং ইমরানের কণ্ঠ। নতুন সংস্করণ পরিচালনা করেছেন কলকাতার সংগীত পরিচালক স্যাভি।
৬ জুন ইউটিউবে গানটি প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া, এরপর থেকেই সাড়া পড়ে যায় শ্রোতাদের মাঝে। কারও কাছে গানটি শ্রুতিমধুর মনে হচ্ছে, আবার কেউ বলছেন গানটি ধ্বংস করা হয়েছে।
নিজের সুমিষ্ট কণ্ঠের জন্য বরাবরই সমাদৃত ন্যান্সি কনক চাঁপাকে ছাড়াতে না পারলেও শ্রোতার গ্রহণযোগ্যতা পেয়েছেন। তবে ইমরান এবং স্যাভির কাজের সমালোচনা করতে ছাড়েননি শ্রোতারা।
একজন লেখেন, ‘ইমরান এবং স্যাভি গানটির যাচ্ছেতাই হাল করেছেন, তবে ন্যান্সি ভাল ছিলেন।’ আবার এক দর্শক আশা প্রকাশ করেন, ‘শুধু এই গানটির জন্য হলেও সিনেমাটি দেখবো।’
ইউটিউবে প্রকাশের দুদিনের মাথায় ৮৬ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ‘অনেক সাধনার পরে’গানটি, লাইক পড়েছে ১৪৯১ টি।
পুরনো গানকে নতুন করে তুলে ধরার পেছনে জাজের ভাষ্য, ‘ব্যাপারটা পরীক্ষামূলক।’ যদি সবার ভাল লাগে, তবে এমন পরীক্ষা আরও করার ইচ্ছা আছে বলেই ফেইসবুকে জানানো হয় এই প্রযোজনা সংস্থাটির তরফ থেকে।
‘নিয়তি’তে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন ফাল্গুনী রহমান জলি, তার অভিষেক হয়েছে জাজেরই ব্যানারে ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads