ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ অগাস্ট হজ ফ্লাইট শুরু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ৩:২৭ অপরাহ্ণ

Hajj-Flight

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছরের ৪ অগাস্ট হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম উড়োজাহাজ উড়াল দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সচিবালয়ে হজ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশ থেকে হজযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ ফ্লাইট চলবে । আর ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

Shamol Bangla Ads

মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করেছে, তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় কোরবানিসহ প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে।

আর বেসরকারি ব্যবস্থাপনায় মূল খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে এজেন্টরা প্যাকেজ ঠিক করবে।

১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে আগামী হজ হওয়ার কথা রয়েছে।

Need Ads