ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঁদাবাজীর মামলায় বেকসুর খালাস পেলেন ২ সাংবাদিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ১:৫৩ অপরাহ্ণ
শেরপুরে চাঁদাবাজীর মামলায় বেকসুর খালাস পেলেন ২ সাংবাদিক

স্টাফ রিপোর্টার : শেরপুরে চাঁদাবাজীর অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন ২ সাংবাদিক। ৬ জুন সোমবার দুপুরে শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্তা সরকার জনাকীর্ণ আদালতে ওই আদেশ দেন। তারা হচ্ছেন জি.এইচ হান্নান ও মোঃ হারুন অর রশিদ দুদু।
জানা যায়, শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে গ্রুপিংয়ের জের ধরে ঝিনাইগাতী উপজেলার গোলাম রব্বানী টিটু বাদী হয়ে বিগত ২০১১ সালের ১৮ জানুয়ারী মাসে ঝিনাইগাতী থানায় ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর একটি মামলা দায়ের করে। পরে তদন্তকারী কর্মকর্তা এ মামলায় সাংবাদিক জি.এইচ হান্নান ও হারুন অর রশিদ দুদুর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলা দীর্ঘ শুনানী ও সাক্ষী সাবুদ শেষে আসামীদের বিরুদ্ধে কোন দোষ প্রমানিত না হওয়ায় আদালত ওই দিন দুই সাংবাদিককে এক রায়ে বেকসুর খালাসের আদেশ দেন। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট নরেশ চন্দ্র দে ও আসামী পক্ষে মামলা পরিচালনা করে এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads