ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শতবর্ষী কোপায় দুর্দান্ত জয় দিয়ে শুরু আর্জেন্টিনার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ১:৩৭ অপরাহ্ণ

oo7

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা শতবার্ষিকীর বিশেষ আসরে দুর্দান্ত শুরু করলো আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। তবে এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হয় গত আসরের ফাইনালিস্টরা। গতবার চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। তাই গ্রুপ ‘ডি’র এ ম্যাচটি অনেকটা প্রতিশোধও হলো আলবেসেলিস্তাদের।

Shamol Bangla Ads

এদিন ম্যাচের প্রথমার্ধ দু’দল বেশ কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। তাই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা।

 

বিরতি থেকে ফিরে ম্যাচে আধিপত্য সৃষ্টি করে খেলতে থাকে ১৪বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৫১ মিনিটে দলের লিড এনে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এভার বেনেগার থেকে বল পেয়ে দারুণভাবে গোলটি করেন পিএসজি মিডফিল্ডার।

ম্যাচের ৫৯ মিনিটে লিড দ্বিগুন করে আর্জেন্টিনা। এবার যেন প্রথম গোলের বিপরীত কিছু দেখা গেল। দ্বিতীয় গোলটি ডি মারিয়ার সাহায্যে স্কোর শীটে নাম লেখান বেনেগা।

 

২-০ গোলে যখন আর্জেন্টিনা জয়ের সুবাতাস পাচ্ছিল, ঠিক ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে একটি শান্তনার গোল পায় অ্যারিয়েল ওরেলানার অ্যাসিস্ট থেকে চিলিকে একটি গোল পাইয়ে দেন পেদ্রো ফুয়েনজালিদা।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মার্টিনো শিষ্যরা। এদিকে গ্রুপ ‘ডি’র অন্য ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে পানামা।

Need Ads