শ্যামলবাংলা ডেস্ক : হতে পারেন তারা ভিন্ন ধর্মাবলম্বী। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার উদাহরণ দেখা গেল মুসলিমদের প্রতি হিন্দি সিনে তারকাদের রমজান মাসের শুভেচ্ছা বার্তায়।
বছর ঘুরে আবার চলে এসেছে সিয়াম সাধনার রমজান মাস। মুসলিম বিশ্বের জন্য পবিত্র এই এক মাসের মাহাত্ম্য বর্ণনাতীত। তবে, সব কিছু ছাপিয়ে রমজানের ছোঁয়া এসে লেগেছে বলিউড পাড়াতেও। প্রস্তুতি চলছে ঈদের, মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। সব মিলিয়ে রমজানের এই পবিত্র আমেজকে বরণ করে নিয়েছেন বলিউড তারকারাও।

টুইটারে সকলের প্রতি শান্তি কামনা করে আমিতাভ বচ্চন নিজের প্রোফাইলে টুইট করেন, “রমজানের শুভেচ্ছা। শান্তি… রমজান চলে এসছে এবং আমরা কামনা করছি শান্তি এবং সমৃদ্ধির।
শুভেচ্ছা জানিয়েছেন হলিউড এবং বলিউড দু’অঙ্গনেই সাড়া জাগানো তারকা প্রিয়াঙ্কা চোপড়াও।

তার টুইট, “সকলকেই রমজান মুবারক যারা পালন করছেন। আমাদের সবার উপর শান্তি-সমৃদ্ধি বর্ষিত হোক, এই প্রার্থনা করছি।”
এছাড়াও রমজানের আগমনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কারান জোহার, রিশি কাপুর, ফারহান আখতার, এশা গুপ্তা এবং বিপাশা বাসুর মত তারকারা।
অনিল কাপুর লেখেন, “প্রার্থনা করি আপনাদের বিশ্বাসের পুরস্কারস্বরূপ আল্লাহ এই রমজানে শান্তি এবং আলোকময়তা দান করুন। রমজান করিম ২০১৬।”
কৌতুকাভিনেতা জাভেদ জাফরি লেখেন, “আমার মুসলিম ভাইদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করছি, আপনারা সবাই এই পবীত্র মাস থেকে যতোটা সম্ভব পূণ্য আদায় করে নেবেন এবং নিজেদেরকে আরও ভাল মানুষ হিসেবে গড়ে তুলবেন।”
রমজানের রহমতের মহিমা সকলের জন্যই যেন কল্যান বয়ে আনে সে প্রার্থণা করে অভিনেত্রী-সঙ্গীত তারকা সোফি চৌড্রি লেখেন, “সকল মুসলমান বন্ধুদের রমজানের শুভেচ্ছা। আমরা সবাই যেন শান্তি, সুখ এবং কল্যাণময়তার আশীর্বাদ পাই। আল্লাহ যেন আপনাদের প্রতিটি রোজা, প্রতিটি দোয়া এই রমজানে কবুল করে নেন।”





