ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

Law-TOP

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ফরিদপুর সদরের প্রায় পাঁচ বছর আগের একটি ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

Shamol Bangla Ads

দণ্ডিত মিজানুর রহমান (৩১) ফরিদপুর সদরের বিলভরা গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকালে আকলিমা (২২) নামের এক তরুণীকে সদর উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামে নিয়ে যায় মিজানুর রহমান।

সেখানে একটি বাগানে সারারাত ব্যাপী তাকে ধর্ষণ ও পরে হত্যা করে লাশটি কূয়োর মধ্যে ফেলে দেয় মিজান। পরদিন দুপুরে পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে।

ওই আদালতের পিপি বাবু মোল্লা জানান, ওই ঘটনায় সদর থানার এসআই আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।

নিহত আকলিমা সদর উপজেলার গদাধরডাঙ্গির সোবাহান শেখের মেয়ে।

Need Ads