ads

মঙ্গলবার , ৭ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাকারবার্গের টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাকড!

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৭, ২০১৬ ৩:২৫ অপরাহ্ণ

zuckশ্যামলবাংলা ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতার সোশ্যাল মিডিয়ার এই সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করেছে আওয়ার মাইন টিম নামের হ্যাকারদের একটি দল। তারাই দাবি করেন জাকারবার্গের এই সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছেন। প্রসঙ্গত, মে মাসে প্রায় ১১৭ মিলিয়ন মানুষের লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়। তারমধ্যে জাকারবার্গের অ্যাকাউন্টও রয়েছে। জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর, হ্যাকাররা তাঁর টুইটার পেজ থেকে তাকে উদ্দেশে লিখেছিলেন, তোমার লিঙ্কডইন আইডি-র পাসওয়ার্ড ‘dadada’, এবং ফেসবুক স্রষ্টার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নয়া টাইটেল ‘হ্যাকড বাই আওয়ারমাইন টিম’।
হ্যাকাররা যদিও দাবি করেছিলেন, তাঁরা জাকারবার্গের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছেন, তবে ভেনচারবিট নামের একটি নিরাপত্তা সংস্থা নিশ্চিত করে, জাকারবার্গের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট অক্ষতই আছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই টুইটার থেকে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে ফেসবুকের কোনও সিস্টেম বা অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি, জানানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের তরফে। লিঙ্কডইন-এ জাকারবার্গের অ্যাকাউন্ট যিনি হ্যাক করেছেন, তাঁর নাম পিস। তাঁর বিরুদ্ধে মাইস্পেস-এর ৩৬০ মিলিয়ন ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার অভিযোগ রয়েছে।
সূত্র : ভেনচারবিট ও বিবিসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads