ads

সোমবার , ৬ জুন ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির সাথে মিল রেখে চট্টগ্রামের ৩০ গ্রামে রোজা শুরু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৬, ২০১৬ ১:৫৯ অপরাহ্ণ

777

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বন্দর নগরী চট্টগ্রামের ৩০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা পালন শুরু করেছেন। দেশের রমজানের চাঁদ দেখা না গেলেও সৌদিআরবের সঙ্গে মিল রেখে তারা রোজা পালন করেছেন। জেলার সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবারের পীরের ভক্তরা কয়েকশ বছর যাবত এভাবেই রোজা পালন করে আসছেন।
রোজা পালনকারী গ্রামগুলো হলো- মির্জারখীল, গাটিয়াডেঙ্গা, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চন নগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারী, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, বড় হাতিয়া। এছাড়া এসব এলাকার আশপাশের বেশ কয়েকটি এলাকায় দরবারের ভক্ত ও মুরিদরা আজ (সোমবার) থেকে রোজা পালন শুরু করেছেন।

দরবারের মুখপাত্র মাস্টার বজলুল করিম চৌধুরী বলেন,প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করা হচ্ছে। এ লক্ষ্যে সেহেরি, ইফতারের সময় নির্ধারণ, তারাবিহ নামাজ আদায়সহ আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে রোজা রাখা শুরু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads