ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির জন্ম : এ বি তাজুল ইসলাম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ৩:১৬ অপরাহ্ণ

tajul

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে। মানুষ হত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চলানায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

তাজুল বলেন, বিএনপি মানুষের ভাগ্যোন্নয়ন করতে চায় না। উন্নয়নের যাত্রাকে ব্যাহত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। ইসরাইলের মোসাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। তাই এই দলটির সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকবিলা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী জাতিসংঘের কাছ থেকে এই পরিবেশ বিষয়ে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন; যার মাধ্যমে আমাদের উন্নয়নের স্বীকৃতি দেয়া হয়েছে। এর ফলে আমাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ যে আমাদের উপর আস্থা রেখেছে তার প্রতিদান দেয়ার জন্য আমাদের কাজ করতে হবে।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব দেশ গঠনে বদ্ধপরিকর। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে একটি বিশাল র‌্যালী বের হয় এবং ধরিত্রীতে প্রধানমন্ত্রীর অবদান নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Need Ads