ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষষ্ঠ ধাপে ৬৬৮ ইউপিতে আওয়ামী লীগ ৪০৩, বিএনপি ৬২ ,অন্যান্য ১৮৪

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ৪:২০ অপরাহ্ণ

up

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ৬৬৮টি ফলাফল সমন্বয় করেছে ইসি।

ষষ্ঠ ধাপের আওতায় ০৪ জুন শনিবার ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে
ইসির সমন্বয় করা প্রতিবেদন থেকে জানা গেছে, আওয়ামী লীগ ৪০৩টিতে, বিএনপি ৬২ আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৮৪ ইউপিতে। রবিবার দুপুর পর্যন্ত ৬৬৮ ইউপির ভোটের পূর্ণাঙ্গ তথ্য সমন্বয় করেছে ইসি।
অনিয়মের কারণে কেন্দ্র স্থগিত থাকায় ১৩ ইউপিতে ফের ভোটগ্রহণ করবে সংস্থাটি। এছাড়া ১৭টি ইউপি রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফলাফল এখনো পৌঁছেনি।
ষষ্ঠ ধাপে ২৪ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে আওয়ামী লীগে ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী দু’জন।

Shamol Bangla Ads

শেষ ধাপে জাতীয় পার্টি ১৫টি, জেপি একটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইউপিতে জয় লাভ করে।

মোট এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৭১৯ জন ভোটারের মধ্যে ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৭ জন ভোটার ভোট দেন। অর্থাৎ ৭৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সবগুলো ইউপির ফলাফল আসতে আরও সময় লাগবে। কেননা, পার্বত্য এলাকার বেশ কিছু ইউপির ফল কারিগরি সমস্যার কারণে মাঠ কর্মকর্তারা পাঠাতে পারছেন না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads