ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান সৈয়দ আশরাফের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ২:৩১ অপরাহ্ণ

ashraf

Shamol Bangla Ads

গাজীপুর প্রতিনিধি : শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (০৪ জুন) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Shamol Bangla Ads

সভায় সৈয়দ আশরাফুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। আপনারা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা ইনশাল্লাহ আমরাই গড়তে পারবো, এটা আমি বিশ্বাস করি।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি আখতারউজ্জামান, জাহিদ আহসান রাসেল।

সভায় গাজীপুর সিটি করপোরেশন এলাকার ৫৭ ওয়ার্ডের প্রায় ২০ হাজার প্রতিনিধি অংশ নেয়। এর আগে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads