ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যারিস্টার শাকিলার জামিন বহাল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ৩:০৪ অপরাহ্ণ

101_Court_Ctg_240815_3

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সন্ত্রাস দমন আইনের দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন সর্বোচ্চ আদালতে বহাল থাকায় তার মুক্তিতে আর বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।
শাকিলার জামিন মঞ্জুর করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রোববার আপিল বিভাগে খারিজ হয়ে গেছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
শাকিলার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে রায় দেয়।
এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে গেলে তিনি শুনানি নিয়ে হাই কোর্টের রায় স্থগিত করে দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এরপর ২৯ ফেব্রুয়ারি আপিল বিভাগ স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে নিয়মিত লিভ টু আপিল করতে বলে রাষ্ট্রপক্ষকে।
এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে; আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আদেশ দেয়।
আদালতে শাকিলার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে সগীর হোসেন বলেন, “হাই কোর্ট অভিযোগ গঠনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেছিল। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ায় ওই সময় পর্যন্ত জামিন বহাল থাকল। এর ফলে তার কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, পাসপোর্ট জমা দেওয়া সাপক্ষে হাই কোর্ট ব্যারিস্টার শাকিলার জামিন মঞ্জুর করেছিল। ফলে তার জামিননামা দাখিলের সময় পাসপোর্ট জমা দিতে হবে।
হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেপ্তার করে র‌্যাব।
এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত। বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।
দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়।
ওই রুলের ওপর শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট শাকিলার জামিন মঞ্জুর করে। আইনজীবী লিটন ও বাপন গত ডিসেম্বরেই জামিনে মুক্তি পেয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads