ads

শনিবার , ৪ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিল্পী রণজিত নিয়োগী, অনুবাদক অমিত ধর স্মরণসভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৪, ২০১৬ ৯:৩০ পূর্বাহ্ণ

Sherpur Soronsobha-1স্টাফ রিপোর্টার : শেরপুরে সদ্যপ্রয়াত কবি-চিত্রশিল্পী রণজিত নিয়োগী এবং তরুণ প্রতিশ্রুতিশীল কবি-অনুবাদক অলিয়েস ফ্রাসেস-এর ভাষা শিক্ষক প্রয়াত অমিত ধর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ৩ জুন শুক্রবার রাতে রণজিত নিয়োগী-অমিত ধর স্মরণসভা উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।
স্মরণসভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তাহের প্রধান অতিথি ও শিক্ষাবিদ গবেষক ড. সুধাময় দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক কবি-লেখক জ্যোতি পোদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে কবি রবিন পারভেজ, কবি কহিনুর রুমা, ফকির আখতারুজ্জামান প্রমুখস্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা শেরপুরের এ দুই দিকপালের স্মৃতি অমলিন রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে তাদের জীবন ও কর্ম ছড়িয়ে দিতে একটি স্মারকগ্রন্থ প্রকাশের প্রয়োজনীয়তার কথা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads