স্টাফ রিপোর্টার : শেরপুরে দুই মাথা ওয়ালা বাছুরের জন্ম দিয়েছে ভুট্রু মিয়া নামে এক কৃষকের গাভী। শেরপুর জেলার সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে ৩ জুন শুক্রবার দুপুরে ওই বিরল ঘটনাটি ঘটেছে।
কৃষক ভুট্টু মিয়া জানান, শুক্রবার দুুপুরে তার গাভীটি একটি দুই মাথাওয়ালা বাছুর জন্ম দেয়। এছাড়াও বাছুরটির তিন চোখ, দুই জিহ্বা রয়েছে। বাছুর গরুটি এখন সম্পূর্ণ সুস্থ। মুহুর্তের মধ্যেই খবরটি ওই এলাকাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সবাই ভিড় জমাচ্ছে ওই আজব বাছুর গরুটিকে দেখার জন্য।




