ads

বৃহস্পতিবার , ২ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবলের মাঠে নামবেন ভারতীয় তারকারা: ভারতীয় ক্রিকেটার বনাম ভারতীয় অভিনেতা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২, ২০১৬ ৩:৩১ অপরাহ্ণ

Playing-for-Humanity

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার বনাম ভারতীয় অভিনেতা। ‘মানবতার জন্য খেলা’ শিরোনামে দুই দলে ভাগ হয়ে খেলবেন অভিষেক বচ্চন, রনবীর কাপুর আর বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা।

একটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবেন ভারতের জনপ্রিয় তারকারা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন টেস্ট দলপতি বিরাট কোহলি। আর অভিনেতাদের নিয়ে সাজানো দলটিতে অভিষেক বচ্চন নেতৃত্ব দিতে পারেন।

Shamol Bangla Ads

‘সেলিব্রেটি ক্লাসিকো ২০১৬’ এর ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ফুটবল অ্যারেনা, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। আগামী ০৪ জুন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যাচটি খেলবেন তারা। আর এই ম্যাচ থেকে উপার্জিত সমস্ত অর্থ চলে যাবে বিরাট কোহলির দাবত্য প্রতিষ্ঠানে।

কোহলির নেতৃত্বে খেলবে ‘অল হার্ট ফুটবল ক্লাব’ আর অভিনেতাদের নিয়ে সাজানো অভিষেক বচ্চনের দলটির নাম রাখা হয়েছে ‘অল স্টার ফুটবল ক্লাব’।

ধোনি-কোহলির সঙ্গে একই দলে খেলবেন জহির খান, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেট তারকারা। আর জুনিয়র বচ্চনের দলে থাকছেন রনবীর কাপুর, অর্জুন কাপুর, ডিরেক্টর সুজিত সিরকার ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনেতা।

Need Ads