ads

বৃহস্পতিবার , ২ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২, ২০১৬ ৫:২৩ অপরাহ্ণ

chure

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে একটি ইটভাটায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত মহিউদ্দিন (২৬) লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় লেয়াকত মেম্বারের মালিকানাধীন পিবিএন ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানিয়েছেন।
ওসি জানান, “ওই ইটভাটার এক শ্রমিকের একটি মোবাইল ফোন চুরি হয়। মহিউদ্দিন সেটি চুরি করেছে অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলেছে ইটভাটার শ্রমিকরা।
“মহিউদ্দিন বেকার যুবক; সন্দেহবশত তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে।”
হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইটভাটার ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান ওসি শাহজাহান।
ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এর আগেও, ১৭ মে রাতে সীতাকুণ্ডের শীতলপুরের চৌধুরীঘাটায় মোবাইল ফোন ‍চুরির অভিযোগে ‘আযবাহ ড্রিংকিং ওয়াটার’ নামের কারখানায় আব্দুল মালেককে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

Need Ads