ads

বুধবার , ১ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এত পোস্টার কখনো দেখিনি’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১, ২০১৬ ৮:৩৯ অপরাহ্ণ

niyotiশ্যামলবাংলা বিনোদন : ১১ দিন পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত নতুন চলচ্চিত্র ‘নিয়তি’। আর তাই তো শুভকে কলকাতায় যেতে হয়েছে নতুন ওই ছবির প্রচারণায় অংশ নিতে। এবার কলকাতায় গিয়ে তিনি রীতিমতো বিস্মিত হয়েছেন। কলকাতার বেশির ভাগ রাস্তার দেয়ালে শোভা পাচ্ছিল জাকির হোসেন রাজু পরিচালিত শুভর নতুন সিনেমা ‘নিয়তি’র পোস্টার। ওই পোস্টারই তাঁর বিস্ময়ের কারণ।
পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারের এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ। ২৯ এপ্রিল সেই পুরস্কার ঘরে তোলেন তিনি। যেসব পাঠকের ভোটে তিনি সেরা নির্বাচিত হন, সেসব পাঠকের মধ্য থেকে লটারিতে গাড়ি বিজয়ীদের মধ্যে একজনের হাতে গত মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে চাবি তুলে দেন। পরদিন ভোরের বিমানে চড়ে ছবির প্রচারে কলকাতায় ছুটতে হয় তাঁকে।
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শুভর এখন দারুণ সময় যাচ্ছে। গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে ‘মুসাফির’। মে মাসে ‘অস্তিত্ব’। আর আগামী জুন মাসে বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘নিয়তি’।

Need Ads