শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: আগামী ৪ জুন ৬ষ্ঠ নির্বাচনী ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ সুন্দর নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকৃত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার বিকেলে পৌর শহরের শ্রীবরদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা: এ.এম. পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারিশ, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল ছালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.বি.এম আব্দুর রউফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা সহ নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আগামী ৪ঠা জুন ইউপি নির্বাচনকে সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক ডা: এ.এম পারভেজ রহিম। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারিশ।




