ads

মঙ্গলবার , ৩১ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কাল বৈশাখীর ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত : আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩১, ২০১৬ ৯:১০ অপরাহ্ণ

Storm-2স্টাফ রিপোর্টার : শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ৫টি গ্রামের ওপর দিয়ে কাল বৈশাখীর ঝড় বয়ে গেছে। ৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় ওই ঝড়ে ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি ও বিপুলসংখ্যক গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় ঘর ও গাছের চাপায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া, টাকিমারী, মরাকান্দি, ভাগলগড় ও নন্দীরজোত গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে কাল বৈশাখীর ঝড় বয়ে যায়। ঝড়ে ওইসব গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া নন্দীরজোত গ্রামের উমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাংশ বিধ্বস্ত হয়।
চরপক্ষীমারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রউফ ঝড়ে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads