ads

মঙ্গলবার , ৩১ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর দুপুরীয়া ব্রিজ উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলুল হক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩১, ২০১৬ ৮:১৮ অপরাহ্ণ

Jhinaigati Picঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা রাস্তার সোমেশ্বরী নদীর দুপুরীয়া নব-নির্মিত ব্রিজের উদ্বোধন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ৩১ মে মঙ্গলবার ওই ব্রিজটি উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০০২ সালে সোমেশ্বরী নদীর দুপুরীয়ায় সড়ক ও জনপদ বিভাগের পুরোনো ব্রিজটি পাহাড়ী ঢলে বিধ্বস্ত হয়। এতে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মধ্যে আভ্যন্তরীন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুরু হয় এ পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দূর্ভোগ। দীর্ঘ ১ যুগেরও অধিক সময় ধরে এ পথে যাতায়াতকারী দু’উপজেলার মানুষের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর পক্ষ থেকে ওই ব্রিজটি নির্মাণের জন্য বহু আবেদন-নিবেদনও করা হয়। এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে সংসদ সদস্য একেএম ফজলুল হকের সু-দৃষ্টি পড়ে ব্রিজটির উপর। ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ওই ব্রিজটি নির্মাণ কাজ হাতে নেয়। টেন্ডারের মাধ্যমে নবারুন ট্রেডার্স ব্রিজের নির্মাণ কাজটি পায়। ইতোমধ্যেই ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজটি উদ্বোধনের সময় সংসদ সদস্য একেএম ফজলুল হকের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জমশেদ আলী, সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ সরকার, একেএম বেলায়েত হোসেন, মোঃ সমশের আলী প্রমূখ।

Need Ads