ads

সোমবার , ৩০ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ৮:৫৫ অপরাহ্ণ
শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরের ১ কোটি ৮১ লক্ষ ৩০ হাজার ৬শ ৩০ টাকা বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৯ মে রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি ভবনে ওই বাজেট ঘোষনা করেন কাকিলাকুড়া ইউনিয়নের সচিব মোঃ হুমায়ুন কবীর। বর্তমান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হামিদ উল্লাহ তালুকদারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কাকিলাকুড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ। বাজেট বিষয়ক মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় মিশু সভেল একাডেমীক স্কুলের অধ্যক্ষ মোঃ আবু রায়হান, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমশেদ আলী, স্থানীয় সমাজ সেবক শাহ মোত্তাকিম বিল্লাহ শিবলী প্রমুখ।
বাজেট আলোচনায় কাকিলাকুড়া ইউনিয়নের সচিব ও খসড়া বাজেট প্রস্তুতকারক মোঃ হুমায়ুন কবীর বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে মোট প্রাপ্তি ১ কোটি ৮১ লক্ষ ৩০ হাজার ৬শত ৩০ টাকা মাত্র। মোট ব্যয় ১ কোটি ৬৭ লক্ষ ২ হাজার ৬৫ টাকা মাত্র এবং সমাপনী জের ১৪ লক্ষ ২৮ হাজার ৫শত ৬৫ টাকা মাত্র এ বাজেটে ধরা হয়েছে। এ বাজেট বাস্তবায়িত হলে অবহেলিত কাকিলাকুড়া ইউনিয়নে কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পয়ঃনিস্কাসন, রাস্তা নির্মাণ ও মেরামত, গৃহ নির্মাণ ও মেরামত, শিক্ষা কর্মসূচী, সেচ ও খাল খনন সহ নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে।

Need Ads