ads

সোমবার , ৩০ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ৭:৩৩ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরে দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে ৩০ মে সোমবার শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সকল নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক আশীষ, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাদল, আওয়াল চৌধুরী, মোখলেসুর রহমান রিপন, শিল্পপতি হযরত আলী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এডভোকেট শাহীন হাসান খান, রকিবুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ ময়না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রুমি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউল ইসলাম আতা, জেলা ছাত্রদল সভাপতি আবু রায়হান রুপন, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads