নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আপন মামাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী (১০)। ২৮ মে শনিবার উপজেলার মোছারচর গ্রামে ওই ঘটনা ঘটে। রবিবার ধর্ষক রফিকুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা য়ায়, আত্মীয়তার সুবাদে শনিবার বিকেলে রফিকুল মেয়েটির বাড়িতে বেড়াতে আসে। পরে শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। ওইসময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ঘরে গিয়ে তাকে উদ্ধার করলেও কৌশলে ধর্ষক পালিয়ে যায়। থানায় অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




