ads

সোমবার , ৩০ মে ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক আহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ৮:৪৪ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক আহত হয়েছে। ৩০ মে সোমবার উপজেলায় মাটিয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন ঝিনাইগাতী প্রেসক্লাব’র সাবেক সভাপতি এম খলিলুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), সাধারন সম্পাদক গোলাম রব্বানী টিটু (যায়যায়দিন) ও সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ আবু হেলাল (মোহনা টেলিভিশন)। উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার সম্পর্কে সেমিনার শেষে ঝিনাইগাতী ফেরার পথে ওই দুর্ঘটনার শিকার হন। আহত ৩ সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে এম খলিলুর রহমানের অবস্থা গুরুতর। ইউএনও সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, সহকারী তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।

Need Ads