ads

সোমবার , ৩০ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়াউর রহমানের সমাধিতে খালেদার শ্রদ্ধা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ১:৫৩ অপরাহ্ণ

Ziaশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ৩০ মে সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান। ওই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীরা।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads