ads

রবিবার , ২৯ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে : ঢাবি উপাচার্য

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৯, ২০১৬ ২:৪৩ অপরাহ্ণ

press-club

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক আরও বলেন,বতর্মানে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বিরোধীরা দেশকে ধ্বংসের জন্য চক্রান্ত করছে। তাই এখনই আমাদেরকে মুক্তিয‍ুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক লায়ন হামিদুল আলম।
এছাড়া সংবাদ সম্মেলনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আহ্বায়ক লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো. মজিব উদ্দিন আহমেদ,বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ, সোনালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, রূপালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মো.ইফতিখার-উজ-জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু প্রমুখ।

Need Ads