ads

রবিবার , ২৯ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শিকারী‘ ছবির কাজে বৃটেনে শাকিব-শ্রাবন্তী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৯, ২০১৬ ২:১৫ অপরাহ্ণ

shakib

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বৃটেনে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কাজের খাতিরে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেও লন্ডন দেখা হয়ে ওঠেনি নায়কের। এবার সেই খেদ মিটলো। কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে সেখানে সময় কাটছে তার।

‘শিকারী’ ছবির দৃশ্যধারণের কাজে শাকিব ও শ্রাবন্তী এখন লন্ডনে। কলকাতায় টানা কাজ করে দেশে ফিরেছিলেন শাকিব। এবার গানের কাজে লন্ডনে আছেন তিনি।

Shamol Bangla Ads

‘শিকারী’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, লন্ডনের বিভিন্ন লোকেশনে ‘শিকারী’ ছবির তিনটি গানের চিত্রধারণ করা হবে। এজন্য এক সপ্তাহে বেশি সময় শাকিবকে থাকতে হবে সেখানে।

যৌথ প্রযোজনার ছবিটিতে প্রথমবারের মতো শাকিবের বিপরীতে কাজ করছেন শ্রাবন্তী। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। আরও অভিনয় করছেন অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads