
বিনোদন ডেস্ক : ঢাকায় এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন পাকিস্তানী সংগীতশিল্পী আতিফ আসলাম। অনুভূতি ব্যক্ত করেছেনে এভাবে, ‘বাংলাদেশের আতিথেয়তায় সব সময়ই মুগ্ধ হই। এবারও ব্যতিক্রম নয়। আমার ভালো লাগে এই কারণে যে, আমার ফেসবুক ফলোয়ারে বাংলাদেশীই বেশী এবং এগিয়ে।
রোববার (২৯ মে) দুপুরে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিফ সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে জনপ্রিয় কিছু গান শোনাবেন। তার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী আকৃতি কাক্কার। তিনি জানান, শনিবার (২৮ মে) ঢাকায় এসে তিনি কেনাকাটায় সময় কাটিয়েছেন। এ দেশে গান করতে আসতে পেরে তিনিও উচ্ছ্বসিত। অন্য শিল্পী মমতা শর্মা তখনও অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। তবে গাইবেন তিনিও।
কনসার্টটি রোববার (২৯ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। কনসার্টের আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।





