ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ভোট কেন্দ্রে সহিংসতায় নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ৪:৫৩ অপরাহ্ণ

Nihotoজামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে ২ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। ২৮ মে শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের জিয়া (৩২), একই গ্রামের নবম শ্রেণির ছাত্র নবীরুল ইসলাম (১৫), শেখপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫০) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাজে মিয়া (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারা জানান, সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক এসআইসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

Need Ads