ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপন বৈঠক থেকে শিবিরের ৩ কর্মী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ৩:৩৭ অপরাহ্ণ
গোপন বৈঠক থেকে শিবিরের ৩ কর্মী গ্রেফতার

cibir

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রতিনিধি :  গোপন বৈঠক করার সময় নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইও উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) ভোররাতে পাঁচলাইশ থানার মোহাম্মদীয়া এলাকার হায়দার বিল্ডিংয়ের ভাড়াঘর থেকে এদের গ্রেফতার করা হয়।
তিন শিবির কর্মী হলেন, কক্সবাজারের চকরিয়া থানার দরবেশকাটার নাজিম উদ্দীনের ছেলে জাহাঙ্গীর মাহমুদ (৩২), চট্টগ্রামের ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের সফিউল আজমের ছেলে মো. ইকবাল (২৭) ও লোহাগাড়া থানার বিবিভিল্লার শাহজাহানের ছেলে হুমায়ূন কবির (২০)।

Shamol Bangla Ads

মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
প্যারেড গ্রাউন্ডে যুদ্ধাপরাধের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযার সময় যানবাহন ভাংচুরসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় গ্রেফতার তিন শিবির কর্মী জড়িত বলে জানা গেছে।

Need Ads