ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ ব্যাংকের ভুয়া কর্মকর্তা গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৬, ২০১৬ ৭:৫৬ অপরাহ্ণ

Sherpur False Bank Emploee Arrestস্টাফ রিপোর্টার : শেরপুরে ফরহাদ মাহমুদ (৩০) নামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পরিচয় দেওয়া এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ মে বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের মুন্সিবাজার শহীদ বুলবুল সড়ক এলাকায় যমুনা ব্যাংক শেরপুর শাখা থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ ব্যক্তি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজানী গ্রামের মৃত ফয়জুল্লার ছেলে।
যমুনা ব্যাংক শেরপুরের শাখা ব্যবস্থাপক মো. আবুল কালাম জানান, বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তার পরিচয় দিয়ে গত দুদিন যাবৎ ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে নানাধরনের কাগজপত্র ঘাটাঘাটি, বিভিন্ন বিষয়ে জানার চেষ্টাসহ ব্যাংকের অভ্যন্তরের চিত্র মোবাইলে ধারন করে। একপর্যায়ে আমিসহ কর্মকর্তাদের সন্দেহ হলে আমরা বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিই। ওই নামে কোন কর্মকর্তা নেই বলে, সেখান থেকে আমাদের নিশ্চিত করা হলে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে প্রতারককে হাতেনাতে গ্রেফতার করে।

Need Ads