ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখোঁজের ৩ দিন পর নালিতাবাড়ী থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৬, ২০১৬ ৬:০৫ অপরাহ্ণ

dead-body-লাশ-উদ্ধারনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট থেকে যাত্রী নিয়ে ভাড়ায় যাওয়ার পর ৩ দিন থেকে নিখোঁজ সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে শেরপুরের নালিতাড়ী থেকে। ২৬ মে বৃহস্পতিবার উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড় পানিহাতায় ওই লাশের সন্ধান মেলে। নিহত সিএনজি চালক আব্দুল হাকিম (৪২) হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
জানা যায়, ২৪ মে মঙ্গলবার হালুয়াঘাট বাজার সিএনজি স্টেশনে অজ্ঞাতনামা ৪-৫ জন যাত্রী নালিতাবাড়ীর পানিহাতা, মধুটিলা ইকোপার্ক ও ঝিনাইগাতির গজনী অবকাশে বেড়ানোর কথা বলে সিএনজি ভাড়া নেয়। পরে চালক আব্দুল হাকিম পানিহাতায় এসে যাত্রীদের নামিয়ে স্থানীয় আবু হানিফের স্টলে বসে চা-নাস্তা করে। কিছুক্ষণ পর যাত্রীদের পথ ধরে ভোগাই নদীর ধার বেয়ে পাহাড়ে উঠে সে। পরে আর ফিরে না আসায় ‘চালক হাকিম বোনের বাড়ি বেড়াতে গেছে’ বলে দোকানে চা-নাস্তার বিল পরিশোধ করে যাত্রীরা এবং তারা সিএনজি নিয়ে চলে যায়।
এদিকে হাকিমকে না পেয়ে স্ত্রী ফরিদা খাতুন ২৫ মে বুধবার হালুয়াঘাট থানায় সাধারণ ডায়েরি করে। একপর্যায়ে ২৬ মে বৃহস্পতিবার দুপুরে হাকিমের পরিবারের লোকজন খোঁজ করতে পানিহাতায় এলে দোকানদার হানিফের স্ত্রী ইয়াসমিন যাত্রীদের সাথে পাহাড়ে ওঠার বিবরণ দিয়ে ফিরে না আসার কথা জানায়। ওইসময় স্থানীয়দের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী সংলগ্ন পাহাড়ের ঢালে চালক হাকিমের লাশ পরে থাকতে দেখা যায়। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads