ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪০ দিনে ১০০ কোটি রুপি উপার্জন করবেন প্রিয়াঙ্কা!

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৫, ২০১৬ ১:২৭ অপরাহ্ণ

p

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড ছবি ‘বেওয়াচ’-এর দৃশ্যধারণের জন্য বেশকিছুদিন ধরেই ভারতের বাহিরে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার (১৬ মে) ৪০ দিনের জন্য নিজের মুম্বাই ফিরে আসছেন তিনি।

তবে আপনি যদি ভাবেন ঠান্ডা হাওয়ায় বসে কফি খাওয়া ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তিনি ভারতে আসছেন তাহলে সেটি সম্পূর্ণ ভুল ধারণা। এমনকি একটি মুহূর্ত নষ্ট করতে পারবেন না তিনি। কারণ, ২৪ বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। এগুলো হলো- বিভিন্ন ম্যাগাজিনের মডেল, ফলের জুস, জুয়েলারি প্রতিষ্ঠান, প্রিমিয়ার এয়ালাইন, পান মশলা। আগামী মাস ও তার মাঝামাঝি সময় থেকে এগুলোর দৃশ্যধারণ শুরু হবে।

Shamol Bangla Ads

এখানেই শেষ নয়, এই ৪০ দিনের মধ্যে ১০০ কোটি রুপি উপার্জন করে ফেলবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। তবে সবচাইতে মজার ব্যাপার হলো, বিভিন্ন ফলের জুসের বিজ্ঞাপনের জন্য ৬ কোটি রুপি পাবেন প্রিয়াঙ্কা চোপড়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads