ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ছাপাখানা সিলগালা, আটক ৫

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৫, ২০১৬ ১:১৫ অপরাহ্ণ

jmt 11

Shamol Bangla Ads

সিলেট প্রতিনিধি : সিলেটে জামায়াত শিবিরের নিয়ন্ত্রিত একটি ছাপাখানা সিলগালা করেছে পুলিশ। ওই সময় ছাপাখানা থেকে রাষ্ট্রবিরোধী লিফলেট, পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার আল মারজান মার্কেটে তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রেসে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রেসের ভেতর থেকে জব্ধ করা হয় জামায়াত-শিবিরের বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার।
আটকরা হলেন- সাঈদ বকস, সালমান, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার হোসেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক লিফলেট, পোস্টার, জিহাদি বই ছাপাখানা থেকে জব্ধ করে।
সোহেল আহমদ বলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তাকে ‘নির্মমভাবে হত্যা করেছে’ লেখা লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটে ‘হত্যার’ বদলা নেওয়ার আহ্বান জনানো হয়েছে।

অভিযানকালে বেশকিছু লিফলেট জব্দ করা ছাড়াও ছাপাখানাটি সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads