ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন আফগান তালেবান প্রধানের নাম প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৫, ২০১৬ ১:১৮ অপরাহ্ণ

taliban

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবানের প্রধান হিসেবে মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দযাদার নাম ঘোষণা করা হয়েছে। তিনি তালেবান বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতা। সাবেক আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর সংগঠনটির নতুন প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

বুধবার (২৫ মে) তালেবান গোষ্ঠীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Shamol Bangla Ads

বিবৃতিতে সাবেক আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার বিষয়টিও স্বীকার করা হয়েছে। এর আগে শনিবার (২১ মে) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত এলাকা আহমেদ ওয়াল শহরে তালেবান বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন মনসুর।

হামলায় মনসুর নিহত হওয়ার বিষয়ে ধোঁয়াশা থাকলেও এই বিবৃতির মাধ্যমে ধোঁয়াশার অবসান ঘটালো তারা। এর আগে আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ২০১৩ সালে মারা গেলেও তার দুই বছর পর নিশ্চিত করে সংগঠনটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads