নকলা প্রতিনিধি : নকলায় পুলিশের ভাবমূর্তি উন্নয়নে জনগনের জান ও মালের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও জনগনের সাথে আরও সম্পৃক্তকরনের লক্ষ্যে ওপেন হাউস ডে ( উন্মুক্ত আলোচনা) অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার বিকেলে থানা চত্ত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর ওয়ারীশ। ওইসময় তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু এবং জনতাই পুলিশ। এলাকায় চুরি, ছিনতাই, নারী দর্শন, শিশু নির্যাতন, জুয়া, মাদক ইত্যাদি অপরাধ দমনের জন্য পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ সহ সাধারন জনগনকে পুলিশকে তথ্যসহ নানাভাবে সহযোগিতা করতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, টালকি ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি ও গৌরদ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল। এছাড়াও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ উপজেলার সাধারন জনগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি (তদন্ত) খান আব্দুল হালিম সিদ্দিকী।




