ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির পেছানো পরীক্ষাটি আরও পেছাল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৫, ২০১৬ ১২:০৯ অপরাহ্ণ

HSCশ্যামলবাংলা ডেস্ক : ঝড়ের কারণে এইচএসির ২৭ মে এর পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ ফের পেছানো হয়েছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রবিবার হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে ওই দিনের পরিবর্তে ১২ জুন রোববার (সকাল ১০টা হতে দুপুর ১টা ও দুপুর ২টা হতে বিকাল ৫টা) অনুষ্ঠিত হবে।
ওই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল গত ২২ মে। কিন্তু রোয়ানু ঝড়ের কারণে তা পিছিয়ে ২৭ জুন নতুন তারিখ নির্ধারিত হয়েছিল।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ওই দিন সকালে হবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা।
এছাড়া বিকেল হবে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads