জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার সন্ধ্যায় তার জাপান পৌঁছার কথা রয়েছে।

জাপানে মার্কিন রাষ্ট্রদূত কারলিন কেনেডি এবং জাপানের মন্ত্রীপরিষদ সচিব ইয়াশিদা সুগা এ তথ্য নিশ্চিত করেছেন।
এশিয়ায় এক সপ্তাহের সফরে বারাক ওবামা ভিয়েতনামে অবস্থান করছেন। বিকেলে মার্কিন প্রেসেডেন্টকে বহনকারী বিমানটি জাপানের নারিতা বিমান বন্দরের উদ্দেশে উড়াল দেবে।

এদিকে হিরোশিমার সফরকে ঐতিহাসিক বলে ইতিমধ্যে আখ্যা করেছেন দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। জি-সেভেন নেতৃত্বদানকারী জাপান সরকার ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
মিয়ে প্রদেশের ইশিমায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে ২৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের অ্যাটম বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হওয়ার পর দেশটিতে মার্কিন বিদ্বেষ ছড়িয়ে পড়লেও সময়ের পরিক্রমায় দেশটি এখন জাপানের প্রধান মিত্র দেশ।
হিরোশিমা সফরের খবরে ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে থাকা কয়েকজন ব্যক্তি ইতিমধ্যে এক সংবাদ সম্মলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে ওবামার প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
একই আহ্বান জানিয়েছেন হিরোশিমার মেয়র কাজুমি মাসুর।
ওবামা যখন জাপানে আসছেন ঠিক তার এক সপ্তাহ আগে ওকিনেয়ার মার্কিন নৌ বাহিনীর বেইজ ক্যাম্পের এক বেসামরিক মার্কিন নাগরিককে জাপানি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় কয়েকদিন ধরে ওকিনেয়ায় বিক্ষোভ করছে সাধারণ মানুষ।
এই ঘটনায় ওকিনেয়ার মেয়র তাকাশি ওনাগা মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে টোকিওতে বৈঠক করে ওবামার সঙ্গে সাক্ষাৎ করার আহ্বান জানান। অবশ্য শিনজো আবে ওবামাকে এই বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে জি-সেভেনে যোগ দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোসহ ইতালি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরাও ইতিমধ্যে জাপানে পৌঁছেছেন।





