ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবচেয়ে অপ্রিয় ব্যক্তিই হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ২:৪৮ অপরাহ্ণ

trump-hilary

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্রেট দল থেকে এবং রিপাবলিকান দল থেকে ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রাইমারি নির্বাচনে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে আছেন। তবে অবাক বিষয় হচ্ছে এরা কেউই মার্কিনদের জনপ্রিয়তার তালিকায় নেই।

সবচেয়ে অপছন্দের তালিকায় রয়েছেন হিলারি এবং ট্রাম্প। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তবে কি অপছন্দনীয় ব্যক্তিদের মধ্য থেকেই যুক্তরাষ্ট্র তার পরবর্তী প্রেসিডেন্ট গ্রহণ করবে? সম্প্রতি এক জরিপ অবশ্য সে দিকেই ইঙ্গিত করছে। সোমবার প্রকাশিত এবিসি এবং ওয়াশিংটন পোস্টের এক যৌথ জরিপে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনে শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিকই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চান না। অপরদিকে, ৫৩ ভাগই মার্কিনই হিলারিকে অপছন্দ করেন।

Shamol Bangla Ads

ওই জরিপ বলছে, ৫৮ ভাগ মার্কিন নাগরিকই মনে করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার মত যোগ্যতা নেই। অথচ এখন পর্যন্ত রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্রাম্পই সবচেয়ে এগিয়ে আছেন। তার মানে মার্কিনরা তাদের পছন্দের ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে পাচ্ছেন না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads