ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মহামূল্যবান’ গোলের কৃতিত্ব মেসির

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ৪:০৫ অপরাহ্ণ

1+Jordi+Alba+celebrates+with+Lionel+Messi+after+scoring+the+first+goal+for+Barcelona

 আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ‘ডাবল’ জয় করে বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৬তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন আলবা।মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ান আলবা।মৌসুমে প্রথম গোল পাওয়া আলবা ম্যাচ শেষে বলেন, “বরাবরের মতোই লিও নিখুঁতভাবে আমাকে বেছে নেওয়া আমি ভাগ্যবান ছিলাম।”ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের করা দলের দ্বিতীয় গোলটিও হয় মেসির পাস থেকে।আলবা বলেন, “জেতাটা খুব কঠিন ছিল। কারণ, লম্বা সময় আমরা একজন খেলোয়াড় কম নিয়ে খেলেছি এবং তা সেভিয়ার মতো একটি দলের বিপক্ষে, যারা বার্সেলোনার বিপক্ষে ম্যাচগুলোর জন্য ভালো প্রস্তুতি নেয়। দল নিখুঁত একটি ম্যাচ খেলেছে, বিশেষ করে রক্ষণে।”
“এটা খুব ভালো একটি মৌসুম ছিল, আপনি সব সময় ট্রেবল জিততে পারবেন না, কিন্তু ডাবল জয়ও দারুণ।”

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads