ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমল আন্তরিক ছিলেন বলেই কক্সবাজারে আইসিইউ হলো : নাসিম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ৫:৪৬ অপরাহ্ণ

11

Shamol Bangla Ads

চট্টগ্রাম প্রতিনিধি : সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আন্তরিক ছিলেন বলেই কক্সবাজারে আইসিইউ হলো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১টা ২২ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার হাসপাতালের আইসিইউ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে আইসিইউ করতে যাচ্ছি আমরা। কক্সবাজার দিয়ে যাত্রা শুরু করলাম। প্রাথমিকভাবে ছয় শয্যা থাকবে, পর্যায়ক্রমে বাড়ানো হবে।

কক্সবাজারের স্বাস্থ্যসেবা দেখতে মন্ত্রী যাবেন উল্লেখ করে ডাক্তারদের উদ্দেশে বলেন, আপনারা দিনরাত পরিশ্রম করবেন। রোগীদের সেবা দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল জালাল উদ্দিন, ডা. বদিউজ্জামান প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

Need Ads