ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দরজা ভাঙা উড়োজাহাজটিকে ঢাকায় আনা হয়েছে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ২:৪৩ অপরাহ্ণ

biman-bangladesh-

Shamol Bangla Ads

 

শ্যামলবাংলা ডেস্ক : পুশকার্টের ধাক্কাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দরজা ভাঙা উড়োজাহাজটি ৮ দিন পর ঢাকায় আনা হয়েছে। মেরামতের পর সোমবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় এনে ফ্লিটে দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

গত ১৪ মে (শনিবার) সকালে দুই শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসকাটের উদ্দেশ্যে যাত্রার প্রক্কালে পুশকার্টের ধাক্কাজনিত কারণে দরজা ভেঙে যায়। ফলে এই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। তবে দরজা ভাঙা ছাড়া ওই উড়োজাহাজটির অন্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমান সূত্র।

সূত্র জানায়, দুর্ঘটনার পর যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে পাঁচ ঘণ্টা হোটেলে রাখা হয়। পরে ঢাকা থেকে নিয়ে যাওয়া অন্য একটি বোয়িং উড়োজাহাজ ফ্লাইটের যাত্রীদের মাসকাট পৌঁছানো হয়। ওই ঘটনায় বিমানের সংশ্লিষ্ট পাইলটসহ কেবিন ক্রু’দের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচার চলছে।

এদিকে, ফ্লাইটের পাইলট ইসমাত কামাল এবং ফার্স্ট অফিসার ফারিয়েল জাহিদকে দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বিরত (গ্রাউন্ডেড) রাখাসহ দায়িত্ব অবহেলার অভিযোগে ফ্লাইটের চিফ পার্সার মনোয়ারা খাতুন মলি, কেবিন ক্রু পাপিয়া, ফ্লাইট স্টুয়ার্ড এস একজন জুনিয়র টেকনিশিয়ান এবং গ্রাউন্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং শাখার একজন সিনিয়র অপারেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Need Ads