ads

রবিবার , ২২ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজান মাসে পশ্চিমা বিশ্বে হামলার আহ্বান আইএসের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২২, ২০১৬ ৪:১১ অপরাহ্ণ

IS-

Shamol Bangla Ads

 

আর্ন্তজাতকি ডেস্ক:পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলা চালাতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে একটি অডিও বার্তা প্রকাশ করেছে। আইএসের এক মুখপাত্র আগামী জুন থেকে শুরু হওয়া রমজানে ওই হামলার আহ্বান জানিয়েছেন।

Shamol Bangla Ads

সামরিক ও বেসামরিক লক্ষ্যের উপর আক্রমণের পরামর্শ দিয়ে এতে বলা হয়েছে, ‘রমজান, জিহাদ এবং বিজয়ের মাস।  সব জায়গায় অবিশ্বাসীদের জন্য এ মাসকে বিপর্যয়ের মাস করে তোলার জন্য প্রস্তুতি নিন, প্রস্তুত হোন.. বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় থাকা যোদ্ধারা’।

শনিবার টুইটারে আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানির প্রকাশিত এই অডিও বার্তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে। তবে সাধারণত তার অ্যাকাউন্ট থেকেই টুইটারে ইসলামিক স্টেটের বিবৃতি প্রকাশ করা হয়।

ওই অডিও বার্তায় আদনানি বলেন, তাদের কেন্দ্রস্থলে ছোট কোনো হামলা হলেও অনেক ভালো এবং আপনি আমাদের সঙ্গে থাকার চেয়েও তা বেশি স্থায়ী। আপনাদের কেউ যখন ইসলামিক স্টেটে পৌঁছানোর আশা করেন, তখন আমরা নিজের অবস্থানে থেকে দিনরাত ক্রুসেডারদের শাস্তি দেওয়ার স্বপ্ন দেখি।

সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী মধ্যপ্রাচ্য এবং এর বাইরে প্রতিষ্ঠা পেতে চায়। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম এবং ফ্রান্সে গত কয়েক বছর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

তবে আইএসের প্রকাশিত এই অডিও বার্তায় বৃহস্পতিবার ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। যদিও বিমান বিধ্বস্তের কারণ হিসেবে মিসর, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জঙ্গি হামলাকে প্রাধান্য দিচ্ছেন।

ইউরোপ এবং আরব অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে ২০১৪ সাল থেকে সিরিয়া এবং ইরাকে আইএসের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। দেশ দুটিতে এই জঙ্গিগোষ্ঠী বিশাল অঞ্চল দখলে নিয়েছে।

অডিও বার্তায় আরো বলা হয়েছে, তাদের পরিকল্পনা সামরিক-বেসামরিক ও পুরুষ অথবা নারীদের মধ্যে কোনো পার্থক্য করে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads