স্টাফ রিপোর্টার : শেরপুরের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম, ‘বড় হুজুর’ খ্যাত আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম (৬৭) আর নেই। তিনি ২১ মে শনিবার ভোর ৪টার দিকে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীসহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ আছর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।




