ads

শুক্রবার , ২০ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে এবং সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে শেরপুরে মানববন্ধন ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২০, ২০১৬ ৭:৪৯ অপরাহ্ণ

sherpur 01  20.05স্টাফ রিপোর্টার : অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে এবং সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২০ মে শুক্রবার বিকেলে শহরের গোপাল জিউর মন্দিরের সামনের সড়কে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশের শুরুতে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয়া সকলে ২০ সেকেন্ড কান ধরে দাঁড়িয়ে থাকেন।
মানববন্ধন শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে, শ্রীবরদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাঞ্জল সাংমা, ঝিনাইগাতী পূজা পরিষদ সভাপতি গোপাল সেন গুপ্ত, নকলা পূজা পরিষদের সভাপতি ঝুমুর পোদ্দার, প্রভাষক মলয় চাকী প্রমূখ বক্তব্য রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads