ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৯, ২০১৬ ৮:২৩ অপরাহ্ণ

bikhyub misil-19-5-16-3নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে চাঁদার দাবিতে ট্রাক চালক রুবেল মিয়াকে (২৪) কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় চলমান আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকদের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী থানা উপ-কমিটির সভাপতি মোকছেদুর রহমান লেবু। এছাড়াও উপ-কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক শ্রমিক ও শ্রমিক শোভাকাঙ্খী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এর আগে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় চলমান আন্দোলনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গণি।
উল্লেখ্য, গত ৪ মে বুধবার রাতে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে ট্রাক চালক রুবেলকে কুপিয়ে গুরুতর জখম করে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেলসহ কতিপয় সন্ত্রাসী। এ ঘটনায় মামলা দায়ের করার পর পুলিশ আসামী গ্রেফতারে টালবাহানা করায় শ্রমিকরা ট্রাক ধর্মঘটের ডাক দেয়। বাধ্য হয়ে ৬ মে মামলার ৬ আসামীকে গ্রেফতার করলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু পরবর্তীতে মামলার অন্যতম ৪ আসামী প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিলে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতারে গড়িমসি করে। এ নিয়ে গতকাল ১৮ মে বুধবার শ্রমিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলন করে ১৯ মে বিক্ষোভ মিছিল, ২০ মে মানব বন্ধন, ২১ মে ট্রাকের হর্ণ বাজিয়ে বিক্ষোভ, ২৩ মে থেকে উপজেলায় ৪৮ ঘন্টার ট্রাক শ্রমিক ধর্মঘট এবং ২৫ মে থেকে অনির্দিষ্ট কালের জন্য শেরপুর জেলা ট্রাক ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

Need Ads