ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০১৬ ১:৪৮ অপরাহ্ণ

Adpখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্থার হলরুমে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এডিপি ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষা, স্বাস্থ্য, দূর্যোগ, কৃষির সমস্যাসহ নানা প্রতিকূলতা ও তা নিরসনের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন এডিপি’র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মি. শুভাস সরকার, সহকারী সমবায় কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরের মোঃ আকরাম হোসেন, কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, সোনে ইন্টারন্যাশনাল’র রাজী চৌহান, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার মোঃ আব্দুর রহিম প্রমূখ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার। এ সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads