ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনসারউল্লাহর ৬ জঙ্গিকে ধরিয়ে দিতে ডিএমপির পুরস্কার ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৯, ২০১৬ ৯:১৩ অপরাহ্ণ

Bloger- 23শ্যামলবাংলা ডেস্ক : বিগত কয়েক বছরে সংগঠিত ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ছয় সদস্যকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরা হলো শরীফ, সেলিম,সিফাত,রাজু, সিহাব ও সাজ্জাদ। ১৯ মে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সঠিক নাম-ঠিকানা পরিচয় প্রাপ্তিসহ তাদের ধরিয়ে দেওয়ার জন্য দেশের সর্ব-সাধারণের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এদের মধ্যে শরীফ ও সেলিমকে ধরিয়ে দিতে তাদের তথ্য দাতাকে ৫ লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা করেছে ডিএমপি। এছাড়া সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদকে ধরিয়ে দিতে তাদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য পুরস্কার দেয়া হবে মাথাপিছু ২ লাখ টাকা করে।

Need Ads