ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ১৩ মে শুক্রবার উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় উপজেলা আ’লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের হাত ধরে স্থানীয় বিএনপি নেতা আবেদীনের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে ওই যোগদান করেন। ওইসময় নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আইয়ূব আলী ফর্সা, সাধারন সম্পাদক মজিবুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।




